1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

ছাতকে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ও শহর পরিস্কার রাখা সহ নানা বিষয় নিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল জাবির আসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, ক্যাম্প কমান্ডার মাহদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংবাদিক মীর আমার মিয়া লুমান, সাকির আমিন, ছাতক সরকারি কলেজ, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ, ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট পাল্প এন্ড পেপার মিলস আদর্শ দাখিল মাদ্রাসা, সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসা, ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য মেজর মোহাম্মদ আল জাবির আসিফ বলেন, দেশ প্রেমিক সেনাবাহিনী সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করতে চায়। ছাতকের শিক্ষা, চিকিৎসা, শহর পরিস্কার, পানি নিষ্কাশন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সহ নানা সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে এসব সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে যাব।

 

প্রথম/সিলেট/মতিউর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর