1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫ পরিবার, দ্রুত সংযোগের আবেদন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ৫টি পরিবার ১৫ দিন ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন৷ তাই দ্রুত সময়ের মধ্যে ওই পরিবারগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য জেলা পল্লিদ্যুৎ সমিতির জিএম বরাবর আবেদন করেছেন আস্তমা গ্রামের ইরফান মিয়া গংরা৷

আবেদন সুত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ৫টি পরিবারে বিগত ১৫ বছর ধরে পল্লী বিদ্যুতের সংযোগ পেয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত ব্যবহার করে আসছেন। গত ১৫ জানুয়ারি ঘুম থেকে উঠে তারা দেখতে পান বিদ্যুতের লাইনটি ছিড়ে মাটিতে পড়ে রয়েছে। বিদ্যুতের লাইন ছিড়া দেখতে পেয়ে তারা শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে লোক গিয়ে ৫ টি পরিবারের লাইন বিচ্ছিন্ন করে ট্রান্সমিটার চালু করে চলে আসেন। তারপর থেকে তারা বারবার অফিসে যোগাযোগ করলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি পল্লিবিদ্যুৎ অফিস। এবং সামনের বাড়ির ময়নুল ইসলাম সংযোগটি পূণরায় নির্মাণে বাঁধার সৃষ্টি করছেন। সেই থেকে এখন পর্যন্ত ৫ টি পরিবার বিদ্যুতবিহীন হয়ে রয়েছে ।

এমতাবস্থায় এই ৫ টি পরিবারের কোমলমতি ছেলে মেয়ের পড়ালেখার বিঘ্নসহ বৃদ্ধ নারী পুরুষদের প্রতিনিয়ত সমস্যয় পড়তে হচ্ছে৷ তাই বিদ্যুৎহীন ৫ টি পরিবারের কথা চিন্তা করে বিদ্যুতের লাইন দ্রুত সংস্কার করে সংযোগ স্থাপনের ব্যবস্থা গ্রহনের জিএম বরাবর এমন আকুল আবেদন করেছেন তারা৷

আবেদনের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, বিদ্যুৎ অফিসের কোন সমস্যার জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়নি। তাদের মধ্যে একজন লাইন দিতে সমস্যা করছেন৷ এটা সমাধান হলে সাথে সাথেই সংযোগ দেয়া হবে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর