1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে কাচ্চি ডাইনকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

স্বাস্থ্য সম্মতভাবে মাংস সংরক্ষণ না করা এবং খাবারে মসলারের ব্যবহারে বিধিমালা লঙ্ঘনের দায়ে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে কাচ্চি ডাইনের এই শাখাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

তিনি বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর