
শীতার্তদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখা কমিটি। জেলা শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে বুধবার বেলা ১১টায় মহতী এ কার্যক্রম চলে।
জেলা পরিষদের সহযোগিতায় বারকি শ্রমিক, হোটেল রেষ্টুরেন্টসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবি মানুষের মধ্যে ৫ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক পংকজ দে, খলিল রহমান, লেখক ইকবাল কাগজী, সাবেক সেনা সদস্য গোলাম রাব্বানী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সহ-সভাপতি লেখক সৌরভ ভূষণ দেব, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।