1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

জৈন্তাপুরে ঐতিহ্যবাহী ও উপজেলার অন্যতম বিদ্যাপীট জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্বাগতিক বক্তব্যে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মো. আবুল হাসেম। পরে স্কুলের শিক্ষার্থী,স্কাউটস, গালর্স গাইডের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়ান অতিথিবৃন্দ।

স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফারজানা আক্তার লাবনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, স্কুলের পিটিএ কমিটির প্রাক্তন সদস্য মাসুক আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক তফজ্জুল হোসেন, আনিসুর রহমান, তপন কান্তি দেব, সাইফুল আলম, ত্বহা মিয়া, রেজাউল করিম, সুব্রত দাস সিন্ধু, হোসাইন আহমেদ, প্রবন কুমার দাস, সিদ্দিক হায়দার, আব্দুল কাদের, মামুন তালুকদার, শ্রাবনী দাস সুইটি সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় অংশ নেয়।

অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ -২০২৫ বিয়জীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর