1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভিডিও না করতে নিলয়ের আহ্বান

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার।

এদিকে, শুটিং সেটে বা বিরতিতে মেকআপ রুমে ভিডিও না করার আহ্বান জানিয়েছেন নিলয় আলমগীর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

অভিনেতা বলেন, আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ্রাফার, অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শ‍্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিং-এর বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস্, শর্টস্ বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।

ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় ২০০৯ সালে চ্যাম্পিয়ন হন নিলয়। এরপর থেকেই টিভি পর্দার নিয়মিত মুখ তিনি। কাজ করেছে বিজ্ঞাপনেও। পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয়। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ যা মুক্তি পায় ২০১৪ সালে।

এরপর থেকে বড়পর্দায় দেখা মেলেনি তার। ছোটপর্দাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর