1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিলেটে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল মিয়া (১৮)। তিনি মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে।

জানা যায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে যাচ্ছে।

নিহত রুবেলের চাচা মো. শাকিল হোসেন সৌরভ বলেন, আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। হঠাৎ পড়ে গিয়ে সে মারা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর