1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

নিজেকে বদলাও, পৃথিবী বদলে যাবে: সুবিপ্রবি ভিসি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

আগে নিজেকে বদলাও তাহলে সমাজ-দেশ তথা পৃথিবী বদলে যাবে। ইতিবাচক এমন সদুপদেশ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেছেন- তোমাদের ভালো মানুষ হতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে প্রত্যাশা পূরণে এগিয়ে চলার।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ঝিলমিল অডিটোরিয়ামে তারুণ্য উৎসব, ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১ম জাতীয় বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান মেলায় এসব কথা বলেন ভিসি।

বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, সুবিপ্রবি এর বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হারুন অর রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বিশেষ অতিথি ছিলেন।

অতিসম্প্রতি সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিসি দাবি করেন- তাঁর সম্পূর্ণ মেধা-শ্রম কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়’কে সর্বোচ্চ উচ্চতায় নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন হয় তা করবেন।

 

এখানে ব্যক্তিগত কোন এজেন্ডা নেই জানিয়ে বলেন আমার এজেন্ডা একটাই, সাস্টের আদলে গড়ে তুলে সাস্টের চাইতেও অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমার সাধনা থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর