1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফেইসবুক স্ট্যাটাসে শেখ আব্দুল্লাহ হরিপুরী কে কটুক্তি করায় হরিপুরে বিক্ষোভ মিছিল 

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৬৬ বার পঠিত

 

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নামক  বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা  জামাল হুসাইন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  হযরত শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে   কটুক্তি কর স্ট্যাটাসে  উত্তপ্ত হয়ে উঠেছে  বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারী)  সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার মাদ্রাসার প্রতিষ্টাতা আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী ও  অত্র মাদ্রাসার মুহতামিম শায়খ হিলাল আহমেদকে নিয়ে  কটুক্তিকর স্ট্যাটাসের প্রতিবাদে রাত ১১ টায় হরিপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা।

এ সময় উপস্থিত ছিলেন,  হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম (জৈন্তাপুরী), হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক ও বাজার স্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা জমসিদ আহমেদ (বালিপাড়ি),  হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন,  মাওলানা জিল্লুর রহমান (দরবস্তী), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাদ উদ্দিন সাদ্দাম,  মাওলানা আল -আমিন,  মাওলানা কবির আহমেদ,  মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমেদসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার তৌহিদী জনতা।

বক্তব্যে কটুক্তিকারী জামাল হুসাইন কে গ্রেফতার  ও ফাঁসির দাবি এবং  বৃহত্তর হরিপুরের তৌহিদি জনতার জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি  জানিয়েছেন  এলাকার ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে  মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে  কটুক্তি কর স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বিকাল ৩ টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যতায় শাস্তির দাবিতে কঠোর কর্মসূচীর ডাক আসবে বলে জানিয়েছেন আলেম সমাজরা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের স্বনামধন্য আলেম শেখ আব্দুল্লাহ ( রহ.) হরিপুরী কে নিয়ে কটুক্তি কর ফেইসবুক স্ট্যাটাস’র তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

এদিকে MD Jamal Hussain নামক ফেইসবুক আইডি থেকে ও গোপন  তথ্য সুত্রে জানাযায়, জামাল হোসেন কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড় দেশ উত্তর গ্রামের বাসিন্দা, সে এখন সিলেট শহরস্থ শাহ্পরান শান্তিভাগ এলাকায় বসবাস করে। সে জামায়াতে ইসলামি বাংলাদেশ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে।

তার ফেইসবুক আইডির লিংক: https://www.facebook.com/share/1BMA3EcmpF/

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর