1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই: দেব চৌধুরী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক। আর ক্রিকেট সাংবাদিকদের কাছে একজন হাসিখুশি ও দিলখোলা সহকর্মী তিনি। ব্যক্তিগত পড়াশোনা করেন বলেই সবাই জানতো দেব চৌধুরী সম্পর্কে। যদিও ভেতর ভেতর নিজের মধ্যে যে এতবড় একটি পরিবর্তন নিয়ে আসছেন, তা খুব ঘনিষ্ট কয়েকজন ছাড়া অন্যরা জানতেন না।

যে কারণে, শুক্রবার যখন সোশ্যাল মিডিয়ায় দেব চৌধুরীর ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে, তখন সহকর্মীদের অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকে অভিনন্দন জানিয়েছেন, যে খুব সাহসী এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন তিনি।

খবরে প্রকাশ, শুক্রবার জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহী মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন দেব চৌধুরী। তাকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদের খতিব ও ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শুক্রবার বিকাল থেকেই টক অব দ্য সোশ্যাল মিডিয়া ছিল দেব চৌধুরীর ইসলাম গ্রহণের ঘটনা। কেউ কেউ আবার বিশ্বাসও করতে চাইলেন না। কারণ, সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ ছড়িয়ে পড়েছে, সেখানে দেব চৌধুরী বা তাকে যিনি শাহাদাহ পড়িয়েছেন সেই আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহরও কোনো বক্তব্য নেই বলে।

সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই প্রতিবেদকের কাছে ইসলাম গ্রহণের কথা স্বীকার করেন। জানিয়ে দেন, কারো প্ররোচনা, প্রলোভন বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেননি। তিনি নিজে সম্পুর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং জেনে-বুঝেই ইসলাম গ্রহণ করেছেন।

জাগোনিউজকে তিনি বলেন, ‘আমি ধর্মান্তরিত হয়েছি এটা সত্য। তবে কারো প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে নয়। কিংবা পরিস্থিতির কোনো চাপেও নয়। আমি দীর্ঘদিন থেকে ইসলামকে ফলো করতে শুরু করি। ব্যাপক পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবো। এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

নতুন কী নাম নিয়েছেন, সেটা এখনও জানাননি দেব চৌধুরী। শুধু এটুকু বলেছেন, ‘আমি আগে যেমন হাসি-খুশি থাকতাম, সবার সাথে দিলখোলা ও উদারভাবে মিশতাম, মানুষটা আমি এখনও তেমনই থাকবো। পরিবর্তন কেউ দেখবে না। শুধু পার্থক্য এটুকু, আমি আগে ছিলাম হিন্দু, এখন হয়েছি মুসলিম। সে সঙ্গে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’

সোশ্যাল মিডিয়ায় তার ইসলাম গ্রহণের যে খবর বের হয়েছে, সেখানে তার উদ্বৃতি দিয়ে বক্তব্য এসেছে যে, ‘আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে ৩ টা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর