1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

খাদিমপাড়ায় ৪৬ বছর ইমামতি করায় ইমামকে রাজকীয় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ইমামতি জীবনের বিদায় লগ্নে অশ্রু শিক্ত নয়নে বিদায় জানালো গ্রামবাসী শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিলেট শহরতলী খাদিমপাড়া ইউনিয়নের পিরেরচক কেন্দ্রীয় জামেমসজিদ এর দীর্ঘ ৪৬ বছরের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম এর ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে যুবসমাজ ও গ্রমাবাসী নানা আয়োজনে রাজকীয় সংবর্ধনায় তাকে বিদায় দেয় স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠানের সভাপতি গ্রামের প্রবিণ মুরব্বির বশির আহমদ ও সমাজসেবী শামীম আহমদসহ একাধিক বক্তা তাদের বক্তব্যে বলেন, আমাদের মসজিদে ৪৬ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন মাওলানা সাইফুল ইসলাম । কোনো দিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন। আমরা বিদায়ী হুজুরের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। অনেকে অনেকভাবে তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে, এটি খুবই কষ্টের।

বিদায়ী ইমাম সাইফুল ইসলাম বলেন, বিগত ৪৬ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ। এসময়ে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান।

পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাসে করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা সাইফুল ইসলামকে নগদ চারলাখ ২৫ হাজার টাকা ও নিত্যব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা।

অনুষ্ঠানে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য সইদুর রহমান এনাম, আব্দুল মুছাব্বির সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর