1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিক সামিউলের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী পালন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পত্রিকা দৈনিক সকালের সময়ের শান্তিগঞ্জ প্রতিনিধি সামিউল কবিরের পিতা গোলাম মোস্তফার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১ লা ফেব্রুয়ারী) তাঁর পরিবারের উদ্যােগে শান্তিগঞ্জস্থ নিজ বাড়িতে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ফেব্রুয়ারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে এতিম অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়।

মরহুম গোলাম মোস্তফা ছিলেন একজন নামাজি ও পরহেজগার মানুষ এবং খাজা সাইফুদ্দিন নকশবন্দী মুজাদ্দিদীর (ইনায়েতপুরী) শম্ভুগঞ্জীর একজন ভক্ত ও খাটি মুরিদ ছিলেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর