1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জে ডাকাত সর্দার কদ্দুছক অস্ত্রসহ গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও ঢাকা আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনার জড়িত থাকার অভিযোগে আন্ত জেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে অস্ত্র পাইপ গানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শক্রবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতগাও ইউপির এলাকায় ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ (৪২ বীর) এর টহল টিম এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযানে চালিয়ে তার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহ ওরফে তাহির উল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি ড্যামি হ্যান্ডকাপ, ২টি চাইনিজ চাপাতি, ২টি ছুড়ি, ১টি বল্লমসহ এসব দেশী অস্ত্র তার কাছ থেকে উদ্ধার করে মালামাল জব্দ করে যৌথ বাহিনী। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ছাতক সেনা বাহিনীর ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, আন্ত জেলা ডাকাত সর্দার আবদুল কুদ্দুসের বিরু‌দ্ধে সি‌লেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার ও শা‌ন্তিগঞ্জসহ বি‌ভিন্ন থানার তার বিরু‌দ্ধে একডজন মামলার পলাতক আসামী র‌য়ে‌ছে। তার নিজ না‌মেই এক‌টি ডাকাত বা‌হিনী র‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসী নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্ত জেলা ডাকাত সর্দার আব্দুস কদ্দুসের নেতৃত্বে ছাতক ও জগন্নাথপুর আঞ্চলিক সড়কে রাস্তায় গাছ ফেলে গত ২৪ জানুয়ারি ছাতক এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল। শ‌নিবার (১ ফেব্রুয়ারি) দুপু‌রে ডাকাত সর্দার কদ্দুস‌কে থানা থে‌কে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আদাল‌তে মাধ্যমে তা‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর