1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেফিল্ড অভিষেকেই ম্যাচসেরা হলেন হামজা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

সব ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগেই ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেক হয়ে গেল তার। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে শেফিল্ড, যা তাদের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে।

লেস্টার সিটিতে মূল দলে সুযোগ কম পাওয়ায় চলতি মৌসুমে হামজাকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাঠানো হয়। কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই তার ওপর আস্থা রাখেন এবং অভিষেক ম্যাচেই তাকে পুরো ৯০ মিনিট খেলান। হামজাও তার আস্থার প্রতিদান দিয়েছেন অসাধারণ পারফরম্যান্সে।

ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা পাসে সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, বল কেড়ে নিয়েছেন তিনবার এবং ইন্টারসেপশন করেছেন দুবার।

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি তার প্রাপ্যই ছিল। শেফিল্ড ইউনাইটেডের এক্স (টুইটার) পেজে ম্যাচসেরা নির্বাচনে ভোটে ৭০.৫০ শতাংশ ভোট পেয়েছেন হামজা। ক্লাবটি তার একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘অভিষেকেই প্লেয়ার অব দ্য ম্যাচ পারফরম্যান্স।’

গুগল ইউজার রেটিংয়েও ৫–এর মধ্যে সর্বোচ্চ ৪.৬ পেয়েছেন হামজা, যেখানে গোলদাতা ব্রেন্টন দিয়াজ পেয়েছেন ৪.৫।

ম্যাচ শেষে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘হামজা দারুণ খেলেছে। অনেক দিন মাঠে নামেনি, তবু নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছে। আমি ভেবেছিলাম ৭০ মিনিটে বদলি করব, কিন্তু তখনও ও এত ভালো খেলছিল যে সেটা আর করিনি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট ৬১, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ৬৩। শেফিল্ডের পরবর্তী ম্যাচ শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর