1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে “হাওর উৎসব” অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭২ বার পঠিত

আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জে “হাওর উৎসব” অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলার কালনী নদী তীরবর্তী বরাম হাওরে দিনব্যাপী উৎসব চলে নানা আয়োজনের মধ্যেদিয়ে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়া বর্ণাঢ্য উৎসবে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান ছিলেন উৎসবের প্রধান আলোচক।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর সভাপতিত্বে জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান।

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ও টুরিজম বোর্ডের সহযোগিতায় হাওরে দিনভর চলা অনুষ্ঠানে ৭টি জেলার হাওর সংশ্লিষ্ট প্রতিনিধিগনসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

আলোচনা সভা, অডিও-ভিডিও প্রদর্শনী, গম্ভিরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষ রোপণ, ভাটি গানের আসর ছিল অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর