1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২রা ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কমপ্লেক্স হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ফিল্ড সুপারভাইজার মঈনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী।

এ সময় প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হান, দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওঃ ডালিম আহমদ, উপজেলার মডেল কেয়ারটেকার হাফিজ মুখতার আহমদ, হাফিজ শাব্বির আহমদ, গণশিক্ষা শিক্ষক হাফিজ নূরুর রহমান, গণশিক্ষা শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, হাফিজ রাকিবুল ইসলাম রাজন, মাওঃ হেলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলার প্রতিটি উপজেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

ধারাবাহিকতা বজায় রেখে জৈন্তাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর