1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জামায়াতে ইসলামী যুব সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ আহমেদের সভাপতিত্বে ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলামের উপস্থাপনায় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সিলেট জেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমীর মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সিলেট জেলা শাখার সেক্রেটারী নাজমুল হাসান শিকদার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চারিকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল আহমদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্মেলনে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা নূর উদ্দিনকে সেক্রেটারী মনোনীত করে যুব বিভাগ জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর