1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমকালো আয়োজনে দেবী আরাধনা, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত পূজা মন্ডপে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী অসংখ্য শিক্ষক- শিক্ষার্থী।

এরপর পূজামণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমান, সরস্বতী পূজা কমিটির সভাপতি মানিক লাল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সজীব চন্দ্র দাস, শিক্ষক রুমা চক্রবর্তী, আশিষ কুমার চক্রবর্তী, সঞ্জয় কুমার তালুকদার, নাড়ু গোপালসহ আরও অনেকে।

শুধু তেঘরিয়াতেই নয় উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর