1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

জব্দকৃত পণ্যের মধ্যে গরু, কয়লা, ফুসকা, চিনি, মেহেদী ও মোটরসাইকেল। তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলা সীমান্ত জনপদ থেকে এসব জব্দ করা হয় সোমবার রাতে। তবে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য পাচারকারীগন পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির উর্ধ্বতন এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর