1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দরগাহ গেইট শহীদ সুলেমান হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোসাব্বির হোসেন রুনু। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোসাব্বির হোসেন রুনু বলেছেন, ইসলামী শ্রম নীতি ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান অমূল্য এবং অনস্বীকার্য। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো উন্নয়ন ও পরিবর্তনের সঠিক পথে এগোতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নেই একমাত্র ইসলামী শ্রমনীতিতেই রয়েছে শান্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আস’আদ উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আমীর উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল হক, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলাম শামিম, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি আলবাবুল হক চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার কমিটি করা হয়েছে। নবকমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন, সহ-সভাপতি মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর