1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শীতের কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৫নং ফতেহপুর ও ৬নং চিকনাগুল ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন ৫নং ফতেহপুর ও ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে ৫নং ফতেহপুর ইউ/পি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন (মেম্বার) ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ইউ/পি শ্রমিক দল সভাপতি সাইদুর রহমান, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্র দল সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, ছাত্রদল নেতা কিবরিয়া আহমেদ জনি, তানভীর, সাহেল, প্রবাসী ফরহাদুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ৫নং ফতেহপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাসিম আলী, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠিন সম্পাদক তোতা মিয়া, ৬নং চিকনাগুল ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি আজমল আলী, ৬নং ওয়ার্ড আফতাব আলী, ৭নং ওয়ার্ড সাইফ উদ্দিন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল করিম, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল রাজন আহমদ রিমন, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ।

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন,সফল জনবান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর