1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক আজিজ মিয়ার অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও জেলা প্রশাসক প্রেরিত রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিকবৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কবি আজমল আহমেদ, সলিব নূর বাচ্চু, মাছুম আহমদ জোসেফ ,শুয়েব আহমেদ, মিজানুর রহমান, সিপাউর রহমান, কাউসার আহমেদ ভুট্রো ও রায়েজনুর সহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধারাবাহিক আইনানুগ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক আজিজ মিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাই আমরা আশা করি দোষী সাব্যস্থ শিক্ষককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীগ্রই অপসারন করবেন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃক অপরাধী প্রমাণিত হওয়ায় আমরা মনে করি উক্ত শিক্ষক শিক্ষকতার মত মহান পেশাকে কলংকিত করেছেন। এবং শিক্ষকতা করার মত নৈতিক অধিকার হারিয়েছেন।

তারা বলেন, স্থানীয়ভাবে কিছু খবর রটেছে যে উক্ত শিক্ষক খুবই প্রভাবশালী ও মিথ্যুক প্রকৃতির লোক।অবৈধ ক্ষমতা ব্যবহার করে তিনি শিক্ষকতা চালিয়ে যাবেন বলেও হুশিয়ারী দিয়ে থাকেন। অথচ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন প্রজন্ম এই শিক্ষকের শিক্ষকতা মেনে নিতে পারেনা। সর্বোপরি জুলাই বিপ্লব তথা নতুন বাংলাদেশের পক্ষের শক্তি ও অবৈধ ক্ষমতা ব্যবহারকারী শিক্ষকের পেশী বাহীনির মধ্যে যেকোনো সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । তাই দ্রুততম সময়ের মধ্যে

দুর্নীতি প্রমানিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। যদি ওই শিক্ষককে অপসারণ না করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণসহ নানা কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী দেন সচেতন নাগরিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর