1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট, সুনামগঞ্জে গ্রেফতার ৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বরকতনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তিনি। তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা জলিল মিয়া। তিনি বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ। দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি, ছাতক উপজেলার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা জামাল আহমেদ, ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলার কান্দিগাও গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একই উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী নান্টু, তিনি ৩ নং বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর