1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জ রিপোটার্স ক্লাব গঠিত সভাপতি শাহীন, সম্পাদক তাহের

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ১১ সদস্য বিশিষ্ট রিপোর্টস ক্লাব গঠন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে রিপোটার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আহাদ, দৈনিক সোনালীকন্ঠ পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর সহ-প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ শাহীন আলম, দৈনিক যুগান্তর ও মার্ক মিডিয়ার প্রতিনিধি তাহের আহমেদ, দৈনিক ভোরের সূর্য প্রতিনিধি নেহার দেবনাথ, দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ আল মামুন চৌধুরী, দৈনিক কাগজ ও ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ, এবং দৈনিক দিনের খবর প্রতিনিধি তোফাজ্জল ইসলাম।

নির্বাচনের মাধ্যমে মোঃ শাহীন আলমকে সভাপতি, তাহের আহমেদকে সাধারণ সম্পাদক, নেহার দেবনাথকে সাংগঠনিক সম্পাদক, ছাদিকুর রহমান স্বাধীন খাঁনকে প্রচার সম্পাদক, এবং তোফাজ্জল ইসলামকে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর