1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে রাহিম রাবেয়া ২য় মেধা অন্বেষণ পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর সহযোগিতায় ও সারী ইলিভেন ব্রাদার্স জুনিয়রের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, তামাবিল হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত এডহক কমিটির অভিভাবক সদস্য তোফায়েল আহমেদ, সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব, সহকারী শিক্ষক করিম আহমেদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শহির উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আল আমিন,বাসির আহমেদ,ফাহিম আনান আদিল, জাহাঙ্গীর আলম, সবুজ আহমেদ, নুশিন আহমেদ, সাব্বির আহমেদ, ফারহান আনান নাবিল, শালিক আহমেদ নাসিম,জাকারিয়া আহমেদসহ স্থানীয় গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর