1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

“অপারেশন ডেভিল হান্ট” সুনামগঞ্জে গ্রেফতার ৭

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

সুনামগঞ্জে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাহান উদ্দিন (৩৩), শান্তিগঞ্জ থানার বগলাকাড়া গ্রামের বাসিন্দাl, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান আলী (৬০), সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন মিয়া (৪০), মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা, বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি কামরুল হাসান তেরা মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামিন হোসেন (২১), তাহিরপুর থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি জানে আলম (২৮), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা, ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪০), সুনামগঞ্জ সদর থানাধীন ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর