1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হৃদয় কুমার সরকার এবং জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী চৌধুরী (শাহ আলম) প্রমুখ৷

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ, সহকারী শিক্ষক লাকি ভদ্র, মো. সাইদুল ইসলাম, কলি আক্তার, শ্রীবাস সুত্রধর, আবু সাঈদ চৌধুরী, সাদ্দাম হোসেন, আনু মিয়া, প্রাক্তন শিক্ষার্থী মারজান আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ইউপি সদস্য মাসুক আলি, তানভীর আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী, সৈয়দ আপ্তাব আলী ও আক্কাস মিয়াসহ আরও অনেকে।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দাতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মোহাজ্জিল হোসেন চৌধুরী ও ফ্রান্স প্রবাসী আব্দুল গফফার৷ আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর