1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়া হাওরে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

“প্লাস্টিক দূষণ বন্ধ করি,পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি” এই স্লোগান নিয়ে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।

বুধবার দুপুরে টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এর আগে হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে স্থানীয় সর্বশ্রণীপেশার মানুষকে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত কার্যক্রম বাস্তবায়নে রয়েছে সিলেট বন বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, সিলেট বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন এসময় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গুয়া হাওরপাড়ের বাসিন্দা প্রকৃতিপ্রেমী সাংবাদিক আহম্মদ কবির বলেন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলাভূমি জলচর পরিযায়ী পাখির অভয়াশ্রম এ হাওরে এমন অভিযান প্রশংসনীয়। স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটনপ্রেমীদের জীববৈচিত্র্য রক্ষায় সদয় হওয়ার আহবান জানিয়েছেন পেশাদার-উর্বর এই প্রকৃতিপ্রেমী সাংবাদিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর