1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

দ্রুত নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে: আরিফুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

দেশী-বিদেশী ষড়যন্ত্র এখনও চলছে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকারি যেনো দলে ঢুকতে না পারে। এমন কোন কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিলো তাদের কোন ভাবেই দলে আনবেন না।

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী।

নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

সুনামগঞ্জ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। কারণ ফ্যাসিস্ট হটাতে সুনামগঞ্জবাসীর আন্দোলনে আমরা মুগ্ধ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর