1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ক্যানসার নিয়েই বিয়ে করছেন হিনা খান!

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা।

ক্যানসার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে। এতকিছুর মাঝেও থেমে নেই তিনি।কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে।

অভিনেত্রীর এই কঠিন সময়ে সর্বক্ষ পাশে রয়েছেন তার প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা! তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তারা বরযাত্রী নিয়ে ঢুকছেন।

এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাত হাত রেখে অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে দুজনকে।

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে দুজনের জীবনে। আগামী দুই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনার রয়েছে।তবে সেই সাক্ষাৎকারের পরই কঠিন অসুখ ধরা পড়ে হিনার। যে কারণে অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান।

প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়’-এর মাধ্যমে সবার নজর কেড়েছিলেন হিনা। এ ছাড়া বেশ কিছু ওয়েবসিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর