1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দিন সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া।

পরে বিকেল ৩টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞো কুচকাওয়াজ প্রদর্শন হয়। কুচকাওয়াজ প্রদর্শন চলাকালে মঞ্চে দাড়িয়ে সালাম গ্রহন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এবিএম জাকারিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ বক্তব্যে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।

দিনভর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেল, চিকনাগুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী, ইউপি সদস্য ইঞ্জি শরিফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির, সিরাজ উদ্দিন তেরা মিয়া, ইসলাম উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক নুরুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থী বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর