1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসী ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল হক এর অর্থয়নে ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারী)  বিকেল ৪ টায় উপজেলার হরিপুর বাজার এলাকায় এই শীতের কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম সাহিদ আলি সাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ও আগামী নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  আলহাজ্ব মোঃ আব্দুল হক বলেন, জৈন্তাপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। জৈন্তাপুরের মানুষের কল্যানে সর্বদা পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি বলেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসলেও জৈন্তাপুরের মানুষের পাশে দূর্যোগে বা বিভিন্ন উৎসবে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা হয়ে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছি যা অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে।

উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ৩০০ মানুষের নিকট শীতের কম্বল বিতরণ করেন এবং প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রত্যেক সদস্যদের জন্য দোয়া চান।যাতে করে ভবিষ্যতে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয় প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ।

আলোচনা সভায় প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি ফারুক আহমেদের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমেদ আলি (দাঃবাঃ), জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, প্যাসিফিক ক্লাবের  কেন্দ্রীয় শাখার সহ সভাপতি সোহেল রানা,কেন্দ্রীয় শাখার যুগ্ম সম্পাদক শামীম আহমেদ,জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এডভোকেট আতিক আহমেদ,জেলা প্যাসিফিক ক্লাবের সহ সভাপতি ইলিয়াস আলি সাজু,সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শামসুুল আলম, সদস্য মো আলাউদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ,সাংবাদিক মুরাদ হাসান, সাহেল আহমেদ ও আব্দুল্লাহ্ মাসুদ সহ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর জৈন্তাপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর