1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অতিথি পাখি বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযানে জরিমানা আদায়

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

জৈন্তাপুরে হরিপুর বাজারে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি ও ফ্রোজেন করে রাখার দায়ে বিভিন্ন হোটেল থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটি এলাকায় অভিযান আসে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অভিযানে অংশ নেয়। অত্র এলাকায় বিভিন্ন রেষ্টুরেন্টে অতিথি পাখি রান্না ও বিক্রির প্রমান পাওয়া যায়। পরে আনন্দ রেষ্টুরেন্ট, শাহপরান রেষ্টুরেন্ট, শাহজালাল রেষ্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেষ্টুরেন্ট ও সোনার বাংলা রেষ্টুরেন্ট ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। ১০টি রেষ্টুরেন্ট হতে ১৫০টি ফ্রোজেন করে রাখা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো দরবস্ত সেনাক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, বনবিভাগ সিলেট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, বিভিন্ন রেষ্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি অন্যান্য রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর