1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে দুই ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ৫ লক্ষ টাকা জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সোমবার (১৭ ফেব্রয়ারী) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট এ প্রসিকিউশন প্রদান করেন সিলেট জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ মামুনুর রশিদ। অভিযানে বাংলাদেশ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর