1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে আওয়ামী লীগ নেতার বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরুল মতিন চৌধুরী লুকুর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার ১১দিন পেরিয়ে গেলেও এখানো থানায় কোনো মামলা হয়নি। গত (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুরো বসতঘরে। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টিনশেড বিশিষ্ট দালান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের ধারনা কোনো দাহ্য পদার্থ দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে ৬টি কক্ষ ও ২টি বাথরুম সম্পূর্ন পুড়ে যায়। ওসমানীনগর থানার এসআই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের দলনেতা সুব্রত সরকার পঙ্কজ জানিয়েছেন, প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন করতে ফায়ার সার্ভিসের তদন্ত টিম গঠন করে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর