1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মীত্র চাকমা।

প্রস্তুতি সভায় আগামী ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিন দিবাগত রাত ১২টা এক মিনিটে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে (৫২)’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি, বেসরকারি, বীরমুক্তিযোদ্ধা, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা রাখা হবে।

২১শে ফেব্রুয়ারীর দিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ঐদিন বাদ জুম্ম (৫২)’র ভাষা শহীদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মন্দির গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এতে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আল আমিন, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, পূর্বরাজ হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো ময়নুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য তারেকুর রহমান ইলিয়াস প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর