1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে ছাত্রের মাথা ফাটিয়েছেন প্রধান শিক্ষক

ছাতক প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজলায় কমন রোমে ডেকে নিয়ে মেরে এক ছাত্রকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শরীফ আহমদের বিরুদ্ধে। স্কুলে শিক্ষার্থীদের নির্যাতনে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মধ্যে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহতের পিতা।

আহত মো. সামিউল ইসলাম মারুফ এই স্কুলের এসএসসি ২৫ ব্যাচের মানবিক বিভাগের একজন ছাত্র এবং পৌর শহরের লেবারপাড়া গ্রামের আরশ আলী ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মো. সামিউল ইসলাম মারুফ। এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃক বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি কোচিং ক্লাসের বাহিরে থাকার অপরাধে স্কুলের প্রধান শিক্ষক শরীফ আহমদ কোচিং ছুটির পর তাকে কমন রোমে ডেকে নিয়ে বেধরক মারধর করেন। মারতে মারতে একপর্যায়ে কদম গাছের ডাল নিয়ে তাকে এলোপাতারি মারতে থাকেন। কদম গাছের ডাল দিয়ে ছাত্রের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তার মাথা দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে। পরে দ্রুত থাকে ছাতক মেডিকেল হাসপাতালে নিয়ে যান এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে আনেন। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এব্যাপারে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহমদ, মারধরের অভিযোগ স্বীকার করে বলেন, আমি তাকে লাটি দিয়ে ২টি বারি দিলে সে নাচানাচি শুরু করে। পরে তার মাথায় রক্ত দেখে সহকারী শিক্ষকের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়। এটা আমার ভূল হয়েছে।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর