1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ১১

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

“অপারেশন ডেভিল হান্ট”-এ গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শান্তিগঞ্জ থানাধীন তেহকিয়া গ্রামের বাসিন্দা নুর আলম। পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাওসার। বনগাঁও গ্রামের বাসিন্দা তাজউদ্দিন। তিনি রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা মনির হোসেন। রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি। জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া।দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া।

ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন। ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন। ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা ও নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী। তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন। মধ্যনগর থানা সদরের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর