1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের পাইকাপনে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন৷

দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাজী জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুল করিম, মকুল মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া প্রমুখ।

এসময় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর