1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) প্রথম ১২টা এক মিনিটে উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাহান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি-২, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, জৈন্তাপুর প্রেসক্লাব, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ, সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবি শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পার্ঘ্য অর্পণে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর