1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত হন একই গ্রামের সাদেক আহমদের ছেলে শাওন আহমদ।

স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে ইমন আহমদ কয়েকজন সহপাঠীকে নিয়ে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তারা দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে অপর সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনেছি, এটি মোগলাবাজার থানা এলাকায়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সকালে বন্ধুদের সাথে ৭টি মোটরসাইকেল নিয়ে ইমন ঘুরতে বেরিয়েছিলেন। কুচাই পয়েন্টে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান।

তিনি জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে এসেছেন। আজ শুক্রবার বিকেলে রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর