1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চুপিসারে বিয়ে করলেন নার্গিস ফাখরি, পাত্র যিনি

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি, বেশ লম্বা সময় ধরেই পর্দায় দেখা মেলে না তার। সিনেমাইয় না থাকলেও প্রায় মাস দুয়েক আগে আলোচনায় আসেন বোনের গ্রেফতারের খবরে। এবার বিয়ে করে এলেন সংবাদ শিরোনামে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, গোপনে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আমেরিকার টোনি বেগ নামক এক উদ্যোক্তার সঙ্গে ঘর বেঁধেছেন। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে বিয়ের আসর।

কাছের কয়েকজন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন নার্গিস। স্বামীকে নিয়ে সুইজ়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন তিনি।

নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তযাপন করছেন।

নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

এদিকে, নবদম্পতির ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সমাজমাধ্যমে একটি কেকের ছবি দেন। সেখানে লেখা, ‘শুভ বিবাহ এনটি ও টিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর