1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অপরাধে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫০০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫ এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।
আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেপ্তার এড়াতে কিছু অবৈধ অভিবাসী ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জেআইএম অফিসার, জেনারেল অপারেশনস টিম (পিজিএ), এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ (এনআরডি) মোট ১৫৩ জন কর্মকর্তা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর