1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যে শর্ত পূরণ হলে রূপগঞ্জের জার্সিতে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে টেস্ট সিরিজে নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে দেশেই আসতে পারেননি। তারপর থেকে আর দেশে-বিদেশে কোথাও জাতীয় দলে নেই সাকিব।

এদিকে ক্রিকেটাঙ্গনে খবর ছড়িয়ে পড়েছে, ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন। কীভাবে!

ক্রিকেটভক্তদের প্রশ্ন, সাকিব তো এখন দেশেই আসতে পারেন না। তাহলে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলবেন কী করে? ঢাকার ক্লাব ক্রিকেট তো আর দেশের বাইরের কোনো আসর নয় যে, দেশের বাইরে গিয়ে খেলে যাবেন সাকিব। তাহলে তাকে দলে নেওয়ার ঘোষণা এবং খেলানোর কথা বলা হলো কোন যুক্তিতে?

কৌতূহলি ক্রিকেটপাড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটুর ব্যাখ্যা, ‘তাকে দলে নিতে তো আর বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। ব্যাপারটা খুবই সহজ। আমরা তাকে দলে নেওয়ার সব কাজকর্ম সেরে রাখছি। দেশে পা রাখতে পারলে সাকিব খেলবে। প্রিমিয়ার লিগ খেললে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষেই খেলবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর