1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ৩ দিনে পাঁচজনের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিলেটের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন এক নারী, তিন তরুণ ও একজন বৃদ্ধ রয়েছেন।

জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার কুচাই, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ-লাখাই সড়ক ও সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগুল উমনপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। এতে কেউ হতাহত না হলেও অন্তত ৭ জন আহত হয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঐদিন সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কে বিয়ের বাজার শেষে সড়কে প্রাণ হারান হবু বরসহ দুইজন।

নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মোঃ বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মোঃ ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।

ঐদিন সকালে হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হন। নিহত জুমারা বেগম কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর