1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তামাবিল মহাসড়কে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২, আহত ১

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনার ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত হয়েছেন এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ২টায় তিনজন আরোহী একটি মটর সাইকেল (সিলেট-মেট্রো-ল -১১-১৪০২) যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এসময় মাঝারী বৃষ্টিপাত হচ্ছিলো। স্থানীয়রা জানান ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলি ছেলে মো তোফায়েল (২৬)। আহত হলেন উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ (৩২)। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি ঘাতক ট্রাক আটকের জন্য অনুসন্ধান চলছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর