1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তর ফিফটি, ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ রান ও মাহমুদউল্লাহ ২ রানে ব্যাট করছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। নবম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ২৪ বলে ২৪ রান করেন এই তরুণ ব্যাটার।

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে ৫৮ রান তুলতে পারে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমও। ৭ রান করে হৃদয় আউট হলেও ২ রান করে ক্যাচ আউট হন মুশফিক। এতে দলীয় ১০৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন শান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর