1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ এতে ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের বসতঘরে গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরইমধ্যে ঘরে থাকা নগদ টাকাসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়৷

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আগুনে পূরে সবকিছু ছাই হয়েগেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দিয়েছেন৷ তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সুত্রপাত হয়েছে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর