1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা সাদের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও আবিবুল বারী আয়হান পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হন।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা সাদ বলেন, ‘আনন্দ মিছিল শেষে আমরা চলে আসি। এরপর কিছু নেতা-কর্মী পৌর পয়েন্টে ছিলেন। এ সময় পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে পদবঞ্চিতরা হামলা করে। তাতে আমাদের তিনজন আহত হয়েছেন।’

অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী বলেন, তৃণমূল নেতা-কর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি আবু হোরায়রা সাদকে আহ্বায়ক ও জামাল উদ্দিন আহমদকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে জগন্নাথপুর উপজেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। তাছাড়া সালাউদ্দিন মিঠুকে আহ্বায়ক এবং এম এ মতিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর