1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না নগরীর ২৩ এলাকায়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মহানগরের ২৩ এলাকায় ফের বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি জল্লারপাড় ও কীন ব্রীজ ফিডারের আওতাধীন দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট তৎসলগ্ন এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালাদিঘীর পাড় ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, ইত্যাদি এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর